শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে চট্টগ্রামের মীরসরাইতে বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে আগেরটা যেমন হয়েছে বাকি টা তেমনি ভাবে বৈধতা পেয়ে গেলো বিএনপি’র এমপি কে প্রধান অতিথি বানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা সেবন, মোবাইল কোর্টে যুবকের সাজা শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ব্লু-ইউনিটি রান অনুষ্ঠিত! সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ দুটি ট্রলিং বোট টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গঠনের ঘোষণা জলবায়ু ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব জোরদারে তুরস্কে আনুষ্ঠানিক যাত্রা শুরু চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার টেকনাফে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায়র পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাড়াশে মাদক সেবনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক সোনালী সময় / ১৩৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় মো. আলামিন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আলামিন হোসেনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে নির্ধারিত মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ