বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ। দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড।

তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪ নং তাতিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন মাসুদুর রহমান ফারুক।
তিনি জানান, নির্বাচিত হলে তাতিহাটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, কৃষি এবং অবকাঠামোগত উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাসুদুর রহমান ফারুক বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহযোগিতা, তরুণদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং জনসাধারণের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই একটি ইউনিয়নকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, তাতিহাটি ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তার লক্ষ্য।
চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর