বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের।

শফিকুল ইসলাম/বিশেষ প্রতিনিধি / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম/বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়কে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোলেমান মিয়া (২১)। তিনি চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পরে খোঁজ নিয়ে জানতে পারেন, একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচলে আরও সতর্কতা ও কঠোর নজরদারি জরুরি। এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর