সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মিরান হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাগলী বাজার এলাকা থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইকবাল হোসেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।