বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

তাহিরপুর উপজেলা নির্বাচন সামনে রেখে মুফতি আশরাফুল আলম হাবিবীর মতবিনিময় সভা।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি_
শফিকুল ইসলাম।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুব জমিয়ত তাহিরপুর উপজেলা সভাপতি মুফতি আশরাফুল আলম হাবিবী এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১০টায় তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনন্দ বাজারে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘মেঘালয় বন্ধু’ নামে পরিচিত সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মুফতি আশরাফুল আলম হাবিবী সভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, তাহিরপুর উপজেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করতে চান। এলাকাবাসীর মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই আগামী দিনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত নেতৃবৃন্দও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত নেতা মুফতি হারুন গাজী, যুব জমিয়ত বড়দল দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুব জমিয়তের সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম মৃধা, যুব জমিয়ত নেতা মাওলানা শোয়াইব নুর, আমিনুল ইসলাম মারফত, ২নং ওয়ার্ড যুব জমিয়তের সভাপতি আব্দুল কাদির।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এজাহার হোসেন, বিএনপি নেতা ডাক্তার আলী আক্কাছসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভার এক পর্যায়ে মুফতি আশরাফুল আলম হাবিবী আগামী ২৪ রমজান তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট নীলাদ্রি লেকে অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সভাটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর