বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে হাতি মার্কা প্রতীকে ২৯০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনিস-উজ-জামান।

নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে শিক্ষকদের আস্থা অর্জন করেছেন। এই বিজয়ের মাধ্যমে শিক্ষক সমবায় আন্দোলনে তার জনপ্রিয়তা আরও একবার প্রমাণিত হলো।

বিজয়ের পর আনিস-উজ-জামান বলেন,

“শিক্ষক ভাই-বোনদের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতিকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কল্যাণমুখী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।

শিক্ষকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

সমিতির সদস্য শিক্ষকদের উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ ছিল। ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আনিস-উজ-জামানের বিপুল ভোটে জয়কে অনেকেই সমিতির সদস্যদের মধ্যে তার দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন।

শিক্ষক সমাজের বিভিন্ন অংশ থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। নতুন ব্যবস্থাপনা কমিটির অধীনে সমিতির সেবা ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর