শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফকে ঘিরে তাড়াশবাসীর নতুন প্রত্যাশা পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোঃ মোবারক হোসেন (মিন্টু)। তিনি ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থেকে কাজ করার পাশাপাশি একটি আধুনিক, ডিজিটাল, উন্নত ও সুশাসিত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোবারক হোসেন মিন্টু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায়, পাড়া-মহল্লায় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। গত দুই টার্ম ধরে নির্বাচন করে তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থন পেয়েছেন বলেও জানান। এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি জনগণের সামনে এসেছেন।
নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোবারক হোসেন মিন্টু বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করতে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, দরিদ্র, অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের সরকারি ভাতা যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সহায়ক উদ্যোগ গ্রহণের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার কথাও জানান তিনি। পাশাপাশি জনগণের সময় ও ভোগান্তি কমাতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা আরও সহজ ও জনবান্ধব করার মাধ্যমে ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মোবারক হোসেন মিন্টু বলেন, “আমি নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। গত ১৭ বছর মাঠে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আপনাদের দেওয়া ভোটের মর্যাদা রাখার চেষ্টা করব।”
তিনি ৬নং পাঠাকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মোঃ মোবারক হোসেন (মিন্টু) বর্তমানে ৬নং পাঠাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৬নং পাঠাকাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নকলা উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর