মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী বজ্রপাতে জেলে নিহত আহত ৫ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা কমিটিতে সদস্য হলেন মোঃ ফাইসেল উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ বড়ইতলিতে কোস্ট গার্ডের অভিযান, ৭০ হাজার ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন। তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২ তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বড়ইতলিতে কোস্ট গার্ডের অভিযান, ৭০ হাজার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৪০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের বড়ইতলি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার রাত ১টার দিকে পরিচালিত এ অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ