শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম।

বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৫ নম্বর বড়শশী ইউনিয়নে মাত্র দেড় কিলোমিটার কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজারো মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। ইউনিয়নের সরদার পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে বালা পাড়া পর্যন্ত সংযোগ সড়কটির বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি হাঁটু সমান কাদায় একাকার হয়ে যায়। কোথাও কোথাও রাস্তাটি দেবে আবাদি জমির সাথে মিশে যাওয়ায় চেনার উপায় নেই এটি সড়ক নাকি ফসলি জমি। এর ফলে সাইকেল, ভ্যান, অটোরিকশা কিংবা মোটরসাইকেল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে।

​রাস্তাটির এই জরাজীর্ণ অবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। প্রতিদিন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে জুতা-স্যান্ডেল নিয়ে কাদায় মাখামাখি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। এলাকাবাসীর অভিযোগ, কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত পণ্য পার্শ্ববর্তী ভাউলাগঞ্জ ও বগদুলঝুলা বাজারে নেওয়ার জন্য এই রাস্তাটিই প্রধান ভরসা। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে কোনো যানবাহন আসতে না চাওয়ায় কৃষকদের দ্বিগুণ ভাড়ায় পণ্য পরিবহন করতে হচ্ছে, যা তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয়দের দাবি, এই ভোগান্তি নিরসনে বড়শশী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিলেও শুধু মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রতি জনপ্রতিনিধিদের এই অবহেলায় চরম ক্ষোভ বিরাজ করছে জনমনে। তারা মনে করেন, এই এক থেকে দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হলে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এমতাবস্থায়, এলাকাবাসীর প্রাণের দাবি ও দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে স্হানীয় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর