মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী-নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিচ ট্যাপেনটাডোল বড়ি সহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাত ৮ টায় বদলগাছী চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল সহ এই মাদক উদ্ধার করা হয়।

 

যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে বাইক থামানোর সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশিতে তাদের শরীর থেকে ৮০০ পিস ট্যাপেন্ডাডাল উদ্ধার করা হয়।

 

অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘উদ্ধার করা ট্যাপেন্ডাডাল স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়েছে।

 

আটক দুই ব্যক্তি হলো মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম(৩০) ও একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গনেশপুর ইউনিয়নের নাদের খাঁ ছেলে জাহাঙ্গীর আলম(৩০) 

 

স্থানীয় সূত্র জানায়, বদলগাছী চারমাথা মোড়ে বদলগাছী নজিপুর,জয়পুরহাট সংযোগ সড়ক হওয়ায় বিভিন্ন সময় মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা উচিৎ।

 

বদলগাছী থানার( ওসি) লুৎফর রহমান বলেন,“তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান!!!!

বুলবুল আহম্মেদ 
বদলগাছী-নওগাঁ প্রতিনিধিঃ
২৭-০১-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর