রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, বানারীপাড়া 

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মান্নান মাস্টার আর আমাদের মাঝে নেই। বুধবার (২১ জানুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ পুত্র ও বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি শোকবার্তা প্রকাশ করেন।

আব্দুল মান্নান মাস্টার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেননি; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাও দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। তাঁর জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্নেহশীল আচরণ ছাত্রদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই গুণী শিক্ষকের বিদায়ে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারালো। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মতে, তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

২১/০১/২৬
মোঃ সাব্বির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ