রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইফাদ সহায়তাপুষ্ট “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীল বৃদ্ধি (প্রভাতি)” শীর্ষক প্রকল্পের আওতায় পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজ (হাটশেড) নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে তিনি এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। সভাপতিত্ব করেন পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারে চেহারা পাল্টে যাবে। ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ী সহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩টি হাট শেড, ২শ ৪৬ মিটার রাস্তা, ২শ ৮৪ স্কয়ার মিটার প্ল্যাটফর্ম ও ২টি শৌচাগার নির্মান করা হবে। এছাড়া স্ট্রিট লাইট ৫টি, একটি নলকুপ ও ২ টি গাছের চারা রোপণ করা হবে। এটি বাস্তবায়িত হলে বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য সম্মত পরিবেশে বিকিকিনি করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর