রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ

মোঃ সাব্বির হোসেন,সহ-বার্তা সম্পাদক / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার (২৬ জুলাই) বিক্ষুব্ধ জনতা বানারীপাড়া থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দকাঠি ইউনিয়নের বাসিন্দা সঞ্জীব রায় কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মন্তব্যে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে অভিযোগ রয়েছে, সঞ্জীব রায় সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন। বিতর্কিত ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তারা বানারীপাড়া থানার সামনে অবস্থান নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

কর্মসূচি চলাকালে বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) উপস্থিত হয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযোগ প্রকাশ্যে আসার পরও অভিযুক্তকে গ্রেফতারে বিলম্ব হওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে স্বচ্ছ ও দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বানারীপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর