বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার মিয়ানমার দিক থেকে আসার সময় ইয়াবাসহ আটক চট্টগ্রামে মানবিক সংগঠন ধাম্মা মিশন সাময়িকী ম্যাগাজিন এবং মোরক উন্মোচন বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে তাড়াশে রাতভর পুলিশের অভিযান, আদালতের পরোয়ানায় গ্রেপ্তার ৭ বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। দুর্গাপূজা উপলক্ষে তাড়াশ বাজারে জমে উঠেছে মাছের মেলা প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিয়ানমার দিক থেকে আসার সময় ইয়াবাসহ আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বেলাল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের বেড়িবাঁধ দিয়ে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হয়। ওই ব্যক্তির হাতে গামছায় মোড়ানো একটি পোটলা ছিল।

বিজিবির টহল দল তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক বেলাল হোসেন উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।

সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর