এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের সন্তান, বিএনপি নেতা কাজী রেজাউল করিম চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা ‘বেগম খালেদা জিয়া’ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সূত্র মতে, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন সহ ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত বিএনপি’র সংগ্রাম কমিটির সাবেক আহবায়ক, বিগত সময়ে বিএনপি’র আন্দোলন-সংগ্রামে স্বতষ্ফুর্ত ভাবে অংশগ্রহণ করা কাজী মোহাম্মদ রেজাউল করিমকে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা বেগম খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
প্রাপ্ত সংবাদে প্রকাশ গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর ‘বেগম খালেদা জিয়া’ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং, সদরঘাট ও বন্দর থানার কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম শহরের ডাবলমুরিং থানা ‘বেগম খালেদা জিয়া’ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে উক্ত কাজী রেজাউল করিম কে সভাপতি নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ‘বেগম খালেদা জিয়া’ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নাসির উদ্দিন সহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি কাজী রেজাউল করিম তাকে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা ‘বেগম খালেদা জিয়া’ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম মহানগর কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।