শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দৈনিক সোনালী সময় / ৯৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় জমি ও দোকানঘর জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছেন মোঃ মাহবুব হাসান (৪৪) নামে এক ব্যক্তি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার রাত সাড়ে ১০টায় (১৬ অক্টোবর) রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব হাসান জানান, তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা।

তাঁর দাবি, কাঠালবাড়িয়া এলাকার মোসাঃ আফরোজা খাতুন, তাঁর স্বামী শহীদুল ইসলাম ও ছেলে তানিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ১০ দিন ধরে তাঁর ক্রয়কৃত পৌনে তিন শতক জমি এবং ওই জমির ওপর নির্মিত আটটি দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, চলতি মাসের ১০ অক্টোবর ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে তাঁর জমি ও দোকানঘর দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং ৩৪৩পি/২০২৬ দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার এবং সম্পত্তিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর বিষয়ে সতর্ক করে।

মাহবুব হাসানের অভিযোগ, আদালতের নির্দেশনা ও পুলিশের সতর্কতা সত্ত্বেও গত ১৪ অক্টোবর প্রতিপক্ষের লোকজন তাঁর বসতঘর ও দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। একই সঙ্গে তাঁর লাগানো সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ সময় বাড়িতে বসবাসরত শিশুসহ ছয়জনকে আটকে রাখা এবং খাবার পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগও করেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয় বলে জানান মাহবুব হাসান।

তিনি আরও দাবি করেন, বর্তমানে তাঁকে, তাঁর পরিবারের সদস্যদের এবং বাড়ি ও দোকানের ভাড়াটিয়াদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। জমি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জমি ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব হাসান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও ভূমিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত আফরোজা খাতুন, শহীদুল ইসলাম ও তানিমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ