বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুজন আহাম্মেদ ভাঙা আয়নার শহর: নীরবতাকে দূর্বলতা আর অশিষ্টতাকে স্মার্টনেস ভাবা হয়। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে প্রবাসীদের দাবি: ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু ও ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন ১৬ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, প্রদর্শণী, মার্চপাস্ট, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীরমুক্তিযোদ্ধা সোনামিয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর