সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ ও নিন্দা সমাবেশ

প্রতিবেদকের নাম / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আল হেদায়েতুল্লা (সুজন), রংপুর বিভাগীয় প্রধান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও নিন্দা সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের ডালপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনের মনোনীত প্রার্থী ডা. কামরুল ইসলাম দর্পণ, ১ নং যুগ্ম আহ্বায়ক শামসুল হক শাহসহ অন্যান্য বক্তারা। তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

কর্মসূচিতে এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর