বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ। দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড। সন্দেহজনক বোট দেখে পালাল পাচারকারীরা, মিলল ৯০ হাজার ইয়াবা ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতীকী অবরোধ, পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন

দৈনিক সোনালী সময় / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

জলোচ্ছ্বাস, জোয়ারের পানির চাপ ও জলবায়ুজনিত ঝুঁকি থেকে শাহ পরীর দ্বীপের মানুষ ও সম্পদ রক্ষায় টেকসই ও জলবায়ু-সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর শাহ পরীর দ্বীপে Activista Team-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় যুব, জেলে, কৃষক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহ পরীর দ্বীপের বিদ্যমান বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রবল জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধের কোনো অংশ ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে দ্বীপের মানুষের জীবন ও বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারসহ স্থানীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

তারা বলেন, দ্বীপের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি টেকসই ও জলবায়ু-সহনশীল বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। শুধু মানুষের জীবন ও সম্পদ রক্ষাই নয়, শাহ পরীর দ্বীপের পর্যটন সম্ভাবনা ও স্থানীয় অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতেও কার্যকর উপকূলীয় সুরক্ষা অবকাঠামো অপরিহার্য।

মানববন্ধন থেকে শাহ পরীর দ্বীপকে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয় জনগণ ও যুবসমাজের অংশগ্রহণে এ দাবি ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর