বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত বিশ্বম্ভরপুরে প্রকাশ্য নিলামে ৩ বাজার: ৮৫ প্রতিযোগীর লড়াইয়ে ডাক উঠল ৫৯ লাখ ২২ হাজার টাকা চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চারঘাটে বিশ্ব যুব দিবসে শত শত যুবকের ম্যারাথন প্রায় ৬ হাজার পরীক্ষার পর ব্যার্থতাকে জয় করে পুলিশ ক্যাডার এসএম জুনাইদ কবির সুপ্ত শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইউনিয়নের মামদামারী থেকে টাংগারপাড়া যাওয়ার সড়কের মৃগী গাং সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সড়কের দুই পাশে ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষের বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা গাছগুলো সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর