বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন

admin / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

শুটিং শুরুর আগেই রহস্য, গুজব আর জল্পনায় ঘিরে ফেলেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। কে থাকছেন, কে থাকছেন না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে শাকিব খানের নায়িকা বদল নিয়ে ছড়ানো গুজব নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শক ও চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মধ্যে।

শুটিং শুরুর ঠিক আগমুহূর্তে চলচ্চিত্র–সংশ্লিষ্ট একাধিক ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, ছবিটি থেকে বাদ পড়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, আর তাঁর জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। বিষয়টি নিয়ে মুহূর্তেই নানা মতামত, আলোচনা ও বিতর্ক শুরু হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন। সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন সিদ্ধান্ত নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে প্রিন্স–সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে বদলের বিষয়টি গুজব ছাড়া আর কিছু নয়।

‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ছবির অন্য শিল্পীরা শুটিংয়ের শুরু থেকেই অংশ নিলেও শাকিব খান যুক্ত হবেন ১০ জানুয়ারি থেকে।

এ বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুটিং লোকেশনসহ নানা বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তিনি বলেন, ‘কোথায় শুটিং করছি, আপাতত জানাতে চাইছি না। আমি নির্বিঘ্নে কাজটা শেষ করতে চাই। কাজ এগোলে ধীরে ধীরে ছবির বিষয়ে সবাই জানতে পারবেন।’ পরিচালকের এই বক্তব্য রহস্যই যেন আরও ঘনীভূত করেছে।
এদিকে ‘প্রিন্স’ সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই ছবির পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে একটানা বড় একটি অংশের শুটিং সম্পন্ন করা হবে। শ্রীলঙ্কা পর্ব শেষ হলে পরিস্থিতি ও সময় বিবেচনায় ছবির কিছু অংশের শুটিং ভারতে করার সম্ভাবনাও রাখা হয়েছে।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। এর মধ্যে কলকাতা থেকে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকা থেকে তাসনিয়া ফারিণ। তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের কথা শোনা যাচ্ছে। তবে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান—আপাতত জানাতে চাইছে না।

‘প্রিন্স’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে শাকিব খানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর