মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ গীতা মুখস্থ করে কৃতি অর্জন করলেন গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় সাতশো শ্লোক মুখস্থী রামুতে এসআরবি-১৫এর সফল অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ টেকনাফে বিয়ের উদ্দেশ্যে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীমান্ত পেরিয়ে ইয়াবা আনতেই বিজিবির হাতে তিনজন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম এজিএম অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের গণসংযোগে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান

সীমান্ত পেরিয়ে ইয়াবা আনতেই বিজিবির হাতে তিনজন

দৈনিক সোনালী সময় / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার মুছারকুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. আবুল কাসেম (২৩), আনজুমানপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে মো. নয়ন মনি (২০) এবং একই গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. তারেক মিয়া (২০)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের পূর্ব পাশে বেড়ির নিচে এবং হাফছড়া ঘেরের পশ্চিম পাশে বাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার দিক থেকে তিন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের বহন করা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিন কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর