রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতি নিতে হবে: অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলা, স্বামী-সন্তান হারিয়ে নিঃসঙ্গ জীবন:চিকিৎসা ও বিদ্যুৎহীনতায় মানবেতর দিন কাটছে বৃদ্ধার স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু। আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব বিএ অনার্স

স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু।

বিশেষ প্রতিনিধি / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রী প্রবাসে যাওয়ার পর তিন সন্তানকে সঙ্গে নিয়ে কীটনাশক পান করেছেন সরফত আলী (৩৫) নামে এক ব্যক্তি। এতে তার তিন সন্তান মারা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে পাড়ি জমান। শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে চারজনই কীটনাশক পান করেন বলে জানা যায়।
বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে অবস্থানরত তার এক ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান এবং কোনো দাবি না রাখার কথা বলেন। পরে তার ফুফু বিষয়টি সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে জানালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাড়িতে ছুটে যান। পরে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করা হয়।
এরপর স্থানীয়দের সহায়তায় তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর