বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

আজ (২১ নভেম্বর) রোজ জুমাবার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিল ও দস্তরবন্দী সম্মেলন গত কাল বৃহস্পতিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কেফায়াতুল্লাহ সাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আরম্ভ হয় এবং বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর প্রথম সেশনে গত ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স ) সম্পন্নকারী তরুণ আলেমদের একাংশকে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। এবং
অবশিষ্ট ফারেগীনদেরকে শুক্রবার (২১ নভেম্বর) এশার নামাজের পর পাগড়ি প্রদান হয়।

উক্ত বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন।
তিনি তার বক্তৃতায় বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ঈমান আমল সঠিক রাখার জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের উপর গুরুত্ব দিতে হবে। নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়।
বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মুসলিম ও আলমেরা মাহফিলে আশা শুরু করে। এতে মাদ্রাসা ও তার আশেপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

উক্ত বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলনে প্রায় অর্ধলক্ষ্যাধিক মুসল্লী, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি জুমার নামাজ আদায় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর