বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

কুড়িগ্রামে ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বাদল মিয়া (২৯)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জহুরুল ইসলাম।

 

কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এনালগ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে সোমবার (৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত বাদল মিয়া ঠাকুরগাঁও জেলার একটি মামলায় (জি আর ৯৭/১৯, রানি সংকল) ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

 

পুলিশের এই সফল অভিযানে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর