অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নগরীর জেলরোড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার এলাকায় গিয়ে সমবেত হয়।
পরবর্তীতে বিকাল ৫টার দিকে রিকাবীবাজার চত্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে কেক কাটেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ। কেক কাটার সময় পুরো এলাকা নেতাকর্মীদের উল্লাস ও উদযাপনে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে নগরী ও জেলরোড ইউনিট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে আব্দুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।