মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার- যুবক গ্রেপ্তার চারঘাটে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময় টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করল এপিবিএন কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ গীতা মুখস্থ করে কৃতি অর্জন করলেন গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় সাতশো শ্লোক মুখস্থী রামুতে এসআরবি-১৫এর সফল অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ টেকনাফে বিয়ের উদ্দেশ্যে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করল এপিবিএন

দৈনিক সোনালী সময় / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) শালবাগান ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে পরিবারের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা ৪২ মিনিটের দিকে শালবাগান ক্যাম্পের পুলিশ জানতে পারে, এক রোহিঙ্গা নারী আলীখালী সড়কের মাথা থেকে মহাসড়ক দিয়ে লেদার দিকে উদ্দেশ্যহীনভাবে হাঁটছেন। খবর পেয়ে শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনজুরুল আবছার সদস্যদের নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

পরে লেদা চেকপোস্টের সামনে খোঁজ নিয়ে লেদা টাওয়ারের সামনে ওই নারীকে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম আল মোস্তফা (১৯) বলে জানান। তবে তাঁর কথাবার্তায় অসংলগ্নতা ছিল এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা বলছিলেন।

পরে পুলিশ আশপাশের রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে তাঁর পরিবারের সন্ধান পায়। খবর পেয়ে তাঁর বাবা-মা শালবাগান এপিবিএন ক্যাম্পে এসে মেয়েকে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, আল মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, মেয়েকে নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে আল মোস্তফাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর