বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মাঝির পাওনা না দিয়ে,মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশের। তরুণদের দাবিগুলো সংসদ সদস্য এর কাছে তুলে দেওয়ার আশ্বাস নৌকায় জেলের বেশ, পকেটে ৪ হাজার ইয়াবা! নিশীথপুরের ছায়ামন্ত্রী দৈনিক সোনালী সময় সংবাদ প্রকাশের পর ঝমেলার পাশে জেলা প্রশাসক রাউজানে গর্জনীয়া রহমানিয়া ফাযিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন  লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি 

তরুণদের দাবিগুলো সংসদ সদস্য এর কাছে তুলে দেওয়ার আশ্বাস

দৈনিক সোনালী সময় / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬



সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে তরুণ ও বিভিন্ন জনগোষ্ঠীর উত্থাপিত দাবি-দাওয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি নিয়ে ‘Election Manifesto Follow-up Program’ অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, কর্মসংস্থান, মাদক ও মানবপাচার প্রতিরোধসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে Activista Teknaf Team-এর আয়োজনে এবং SHED A4T Project ও ActionAid Bangladesh-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

SHED A4T Project-এর Project Coordinator মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতিনিধি ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের Project Officer তাসলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব ও নারী প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার তরুণ ও জনগোষ্ঠীর সঙ্গে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) এবং কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (কেআইআই) করে স্থানীয় সমস্যা, প্রয়োজন ও উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিত করা হয়। এসব মতামতের ভিত্তিতে ‘তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার—Our Manifesto, Our Future’ প্রণয়ন করা হয়।

জাতীয় নির্বাচনের আগে ইশতেহারে উঠে আসা দাবিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রার্থীদের কাছে উপস্থাপন করা হয়েছিল। ফলোআপ কর্মসূচিতে সেসব দাবির অগ্রগতি এবং নির্বাচনী পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় টেকনাফে দুর্যোগ মোকাবিলা, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু-সহনশীল কৃষি, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং স্থানীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর উত্থাপিত দাবিগুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি এসব বিষয় সংশ্লিষ্ট পর্যায়ে উপস্থাপন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

কর্মসূচিতে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের দাবির বিষয়ে নিয়মিত জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর