বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার আল আমিন, এফও মো. হোভায়েত, পরিসংখ্যানবিদ সুমন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।
বক্তারা বলেন, চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিতে হবে।
বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজ দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে।