বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ। দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড। সন্দেহজনক বোট দেখে পালাল পাচারকারীরা, মিলল ৯০ হাজার ইয়াবা ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতীকী অবরোধ, পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী

দৈনিক সোনালী সময় / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আজ ৮ অক্টোবর কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম ইসমাইল হোসেন চেয়ারম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী।
ইসমাইল হোসেন চেয়ারম্যান দীর্ঘ রাজনৈতিক জীবনে কাজীপুরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হয়ে তিনি দীর্ঘ সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন। এ সময়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল বলে জানান স্থানীয়রা।
২০০৯ সালের ৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতিবছর এ দিনে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করে আসছেন।
মরহুম ইসমাইল হোসেন চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন রাজনৈতিক সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে স্থানীয় মানুষের কাছে ইসমাইল হোসেন চেয়ারম্যানের অবদান ও স্মৃতি আজও অমলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর