মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ- / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ-

অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাজশাহীবাসী এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

 

কেন প্রিপেইড মিটার বাতিল চান গ্রাহকরাঃ-
বক্তারা অভিযোগ করেন, নেসকোর প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা মিটারের বিভিন্ন কারিগরি ত্রুটি ও অতিরিক্ত খরচের বিষয় তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্যঃ-
১. ওভারলোড হলে আকস্মিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২. লো ব্যাটারির’ কারণে মিটার লক হয়ে যাওয়ার সমস্যা।
৩. ভুল বা পুরনো টোকেন লোড করলে মিটার কাজ না করা।
৪. বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করা এবং চার্জ দেওয়ার পর সংযোগ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়া।

 

অনেক গ্রাহক অতিরিক্ত বিল ও রিচার্জের বাড়তি খরচেরও অভিযোগ তুলেছেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া এম এ সবুর নামের এক ব্যক্তি নেসকোকে সাত দিনের আলটিমেটাম দিয়ে চারটি মূল দাবি তুলে ধরেন:
১. প্রিপেইড মিটার সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. বিদ্যুতের স্ল্যাব সমন্বয় করতে হবে।
৩. ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।
৪. নতুন সংযোগে জটিলতা দূর করতে হবে।
তিনি হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com