বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

রাজশাহী বাঘায় জমি দখলকে কেন্দ্র করে গুলিতে নিহত ১ আহত ৩

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার

রাজশাহীর বাঘায় জমি দখলকে কেন্দ্র করে এক পক্ষের গুলিতে অপর পক্ষের চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন,মৃত ব্যাক্তির নাম আমান মন্ডল। অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে। এরা হলেন-মনতাজ মন্ডল,নাজমুল মন্ডল ও রাকিম মন্ডল। সোমবার (২৭ অক্টম্বর)দুপুরে উপজেলার খানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খানপুর পদ্মার চরাঞ্চলে বন্যা পরবর্তী সময় প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার জেলার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সাথে বাঘা উপজেলার খানপুর চারাঞ্চলের মনতাজ মন্ডল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।

সর্বশেষ সোমবার সকালে মনতাজ মন্ডল-সহ আরো তিনজন ঐ জমিতে খড় কাটতে গেলে দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার কাকন বাহিনীর প্রায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এসে মনতাজ মন্ডল সহ তার লোকজনের উপরে এলো পাতাড়ি গুলি ছুড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাঘা স্বাস্থ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক ডা: নিহার চন্দ্র মন্ডল জানান, যারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একেক জনের গায়ে একাধিক গুলির চিহৃ রয়েছে। তবে আমান মন্ডল(৪০) অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পর মারা যান। বাকি মন্তাজ মন্ডল(৩৫) নাজমুল মন্ডল(২৮) ও রাকিব মন্ডল (২২) কে গুরুত্বর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান , খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনা স্থল-সহ বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ছিলো। এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। আহত পক্ষ তাদের রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর