সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি টেকনাফ সংস্কৃতির আয়োজনে সম্প্রীতির আহ্বান বকশীগঞ্জে গারো পাহাড়ে বানিজ্যিক ভাবে উৎপাদিত হচ্ছে কাসাভা,অল্প খরচে লাভবান কৃষক। খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART রূপগঞ্জে নৌকা বাইচে মুখর শীতলক্ষ্যা, দুই তীরে লাখো মানুষের ঢল খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে।

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট প্রতিনিধি :

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আতিকুর রহমান গত ১০ ফেব্রুয়ারী ২০২৫ থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখের পর থেকে আতিকুর রহমানের সঙ্গে তাঁদের কোনো ধরনের যোগাযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আতিকুর রহমানের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর নিখোঁজের পেছনে রাজনৈতিক বিরোধের বিষয় থাকতে পারে। এ ঘটনায় তাঁরা বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী ও তাঁর সহযোগীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

পরিবারের দাবি, আতিকুর রহমান রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে চৌধুরী ও তাঁর সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁর নিখোঁজের সঙ্গে পূর্বের রাজনৈতিক বিরোধের কোনো যোগসূত্র থাকতে পারে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আতিকুর রহমানের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর