সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ বড়ইতলিতে কোস্ট গার্ডের অভিযান, ৭০ হাজার ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন। তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২ তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। টেকনাফ সীমান্তে যৌথ অভিযান: ইয়াবাসহ চারজন আটক বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চোরাচালানবিরোধী অভিযানে সিমেন্টবোঝাই বোট জব্দ, আটক ৪ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯ তাহিরপুরে মাদক সেবনে মাতলামি কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ। ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান। চুরি মামলার আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং খামারিদের সচেতন করতে খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার পালং গার্ডেনসংলগ্ন ছয়তারা এগ্রোফার্মে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন।

ছয়তারা এগ্রোফার্মের স্বত্বাধিকারী রেজাউল করিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী। এ ছাড়া উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছৈয়দ হোসেন বলেন, গবাদিপশু পালনকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত জাতের পশু নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ, নিয়মিত টিকাদান এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পশুর উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, খামারিদের পশুর স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, আধুনিক গোয়ালঘর নির্মাণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গবাদিপশু অসুস্থ হলে দ্রুত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

খামারিদের আধুনিক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে গবাদিপশু পালন করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, খামারিদের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

সমাবেশ শেষে উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে বিনামূল্যে বিশেষ ওষুধের প্যাকেজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ