রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন প্রাপ্তিতে বিএনপি নেতাদের উল্লাস ও নেতাকর্মীদের প্রতি আহ্বান

প্রতিবেদকের নাম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

জাতীয় সংসদীয় আসন ৫২, গোদাগাড়ী – তানোর উপজেলা, রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ঘোষণায় উল্লাস।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন পাওয়ায় রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ সদর উদ্দিন গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাটের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ সদর উদ্দিন এই আনন্দের খবর জানান। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন:
গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক, মোঃ মাসুদ রানা (মাসুদ)।
গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের মোঃ হাসানুজ্জামান পাইলট।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

মোঃ সদর উদ্দিন তাঁর বক্তব্যে বলেন:
আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর উপজেলা আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় নমিনেশন ডিক্লেয়ার করেছেন।
তিনি গোদাগাড়ী-তানোর উপজেলাবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন এর জন্য দোয়া চেয়েছেন।
তিনি সকল ভেদাভেদ ভুলে, সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

একই সাথে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের কিছু বিষয় থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে আহ্বান জানান:
বিভ্রান্তি সৃষ্টি হয় এমন কোনো পোস্ট বা অতি-উৎসাহী কাজ (যেমন: মিছিল, আতশবাজি, শোডাউন, রং খেলা, মিষ্টি বিতরণ ইত্যাদি) করা থেকে বিরত থাকতে হবে।
রাজনীতিতে প্রতিযোগিতা স্বাভাবিক হলেও প্রতিহিংসা বা আক্রোশের কোনো স্থান নেই।
আমাদের একমাত্র কাজ জনগণের পাশে থাকা, তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
কোনোভাবেই যেন জনগণের বিরক্তের কারণ না হই, সেদিকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ জিন্দাবাদ।
রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য
মোঃ সদর উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর