বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২৬) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় চারঘাট থানা প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

অনুষ্ঠানে চারঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, প্রচার সম্পাদক পিন্টু আলী, সদস্য সাজ্জাত হোসেন, ইশতিয়াক বাপ্পি, জিল্লুর রহমান, রিমনসহ চারঘাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চারঘাট-বাঘার কৃতী সন্তান সাংবাদিক গোলাম মোস্তাফা মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সাংবাদিকতা পেশায় চার দশক পূর্তি উপলক্ষে চারঘাটের প্রথম সাংবাদিক ও প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব হয়। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদারিত্বের সাথে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তারা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর