শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

কৃষকের মালিকানাধীন জমি দখল করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এক কৃষকের মালিকানাধীন জমি দখল করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক মো. জাকির ও দিলোয়ারা বেগমের মালিকানাধীন জমিতে মো. ইকবাল নামে এক ব্যক্তি বাউন্ডারি তৈরি করে এবং পরে পাকা ঘর নির্মাণ শুরু করেন। গভীর রাতে ঘটনাটি টের পেয়ে জমির মালিক ও স্থানীয়রা সেখানে উপস্থিত হলে দখলকারীরা উত্তেজিত হয়ে পড়ে।

অভিযোগে বলা হয়, মালিকানা মার্কেট ভ্রমের পাশে পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন ফুট এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখা ছিল। কিন্তু হঠাৎ করেই ইকবাল ওই জমির মালিকানা দাবি করে তা দখলের চেষ্টা চালায় এবং সেখানে স্থায়ী ঘর নির্মাণ শুরু করে।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন বলেন, আমরা দুই পক্ষকে বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। মোহাম্মদ জাকির ও দিলোয়ারা হাজির হলেও অভিযুক্ত ইকবাল উপস্থিত হননি। পরবর্তীতে আমরা বিষয়টি তদন্তের স্বার্থে হাটহাজারী থানায় হস্তান্তর করেছি।

অন্যদিকে, জমি দখলের অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. ইকবাল বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর নির্মাণ করেছি। কিন্তু জাকির এসে আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমি এ ঘটনায় হাটহাজারী থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জায়গাটি নিয়ে মালিকানা বিরোধ চলছে। সুষ্ঠু তদন্ত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর