মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ভুরুঙ্গামারীতে গাঁজা সহ যুবক আটক

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ০৮ কেজি ভারতীয় গাঁজা সহ পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে জসিম (২৪) কে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার গাঁজা পাচারের রুট পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ির পিছনে কাঠখড়ির ঘরে একটি পরিত্যক্ত চালের ড্রাম থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাহাড়া দেয়ার কাজে নিযুক্ত জসিম (২৪) কে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে ।

তিনি আরও জানান, ভুরুঙ্গামারী উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় এখানে মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয় জনগণ যদি মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হন তাহলে শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর