মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক সোনালী সময় সংবাদ প্রকাশের পর ঝমেলার পাশে জেলা প্রশাসক রাউজানে গর্জনীয়া রহমানিয়া ফাযিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন  লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি  তাড়াশে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনের কারাদণ্ড, জরিমানা সিংড়ায় জুয়ার আসর নিয়ে সংবাদ: প্রতিবাদ, পুনঃতথ্য যাচাইয়ের আহ্বান উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার- যুবক গ্রেপ্তার চারঘাটে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময়

ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের গণসংযোগে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান

দৈনিক সোনালী সময় / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় সংগঠনের বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরেন তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম।

এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয়করণ বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর