বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

তাহিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল।

প্রতিবেদকের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাস
বিশেষ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাদ আসর বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। তিনি বলেন,

“নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে প্রকৃত মালিক ও ইজারাদাররা দায়িত্বশীল না হয়ে শ্রমিকদের ওপর দোষ চাপানো অন্যায়। নিরীহ শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানি করা একটি অবিচার। আমরা চাই, শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার বন্ধ হোক এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষায় তিনি সবসময় মাঠে থাকবেন এবং প্রশাসনকে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় অসংখ্য মানুষ অংশ নেন। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর