মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

ভূরুঙ্গামারীতে থানা পুলিশ কতৃক ওপেন হাউজ ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জনতাই পুলিশ, পুলিশই জনতা ” স্লোগানে অপরাধ দমন ও নির্বাচনকে সামনে রেখে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২২ ডিসেম্বর) দুপুর ২ টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো খন্দকার ফজলে রাব্বি পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি, যৌতুক, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব ধরা হয়।
উম্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন,সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তার বক্তব্যে উপস্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমস্যা গুলোর বাস্তব সম্মত সমাধান এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সবাই কে অবহিত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্হা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন সহজ হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউজ ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী থানার এস আই মিতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর