মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক-রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা প্রচার।

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Oplus_131072

Oplus_131072

বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

এরই অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের চান্দার পয়েন্ট বাজার ও আশপাশের এলাকায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বালিজুরী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি মাকমদ আলী ও ইউনিয়ন যুবদল সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নোমান মিয়া, জিয়াউল হক, ইকরামুল মিয়া, জাহাঙ্গীর, নুরুল হক, শামছুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বিগত ১৭ বছর ধরে দুঃসময়ে দল ও কর্মীদের পাশে থেকেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের যে বার্তা দেওয়া হয়েছে, তা জনগণের মাঝে পৌঁছে দিতে মাহবুবুর রহমানের নির্দেশে হাওর অঞ্চলের তরুণরা মাঠে নেমেছেন।

বৈঠক শেষে উপস্থিত সকলের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত তরুণদের ওয়ার্ডভিত্তিক টিম প্রতিদিন গ্রামেগঞ্জে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ৩১ দফা প্রচারে কাজ করে যাচ্ছে। এতে তৃণমূলের জনগণ ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, মাহবুব ভাই শুধু নেতা নন, দুঃসময়ের সাহসী কাণ্ডারী। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, এখনো আছেন। তারেক রহমানের ৩১ দফার বার্তা তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর