রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

বালিয়াডাঙ্গীতে সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন বিতরণ

প্রতিবেদকের নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পে আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি অংশ হিসেবে সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) অর্থায়নে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন,বালিয়াডাঙ্গী একটি কৃষি-নির্ভর উপজেলা। তাই কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
পাশাপাশি দরিদ্র ও অসহায় নারীদের স্বনির্ভর করতে সেলাই মেশিন দেওয়া হয়েছে।যাদের চলাফেরায় সমস্যা, তাদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,
উপজেলা প্রশাসনের এই মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ প্রশংসনীয়।বালিয়াডাঙ্গীর মানুষের দুঃখ-দুর্দশা জেনে তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা এসব সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন,
আমরা এসব উপহার পেয়ে খুবই খুশি। এতে আমাদের কাজের সুযোগ ও চলাফেরায় স্বাচ্ছন্দ্য আসবে।
অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন তুলে দেওয়া হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর