বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইফটিজিং রোধ, মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর