বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমান’র ওফাতে গভীর শোক প্রকাশ

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সূর্য, আলোকিত মানুষ গড়ার কারিগর, অকৃত্রিম বন্ধন প্রিয় সাপ্তাহিক “বহমান বাংলা” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার ৩০ অক্টোবর বাদ যোহর সীতাকুণ্ড শিবপুর বায়তুল মা’ মুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে শেষে স্হানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বহুগুণে পরিচিত বরেণ্যে গুণীজন শিক্ষাবিদ আলোকিত মানুষ ঘরের কারিগর বেঁচে থাকবেন তার কর্মগুনে। মরণেও হলেন স্মরণীয়। মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক “বহবান বাংলা” পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা অকৃত্রিম গভীর শোক প্রকাশে বহমান বাংলা পরিবারের সংশ্লিষ্ট সকলেই।

সেইসাথে মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উনার বিদেহী আত্মার শান্তি পরকালের মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবার সকলের নিকট দোয়া প্রার্থী।

মরহুম তার দুনিয়া জীবনকালে আলোকিত সমাজ গঠনে নানা কর্মগুনে গুণান্বিত ছিলেন। তিনি ২০ বছরের প্রাচীন পত্রিকা সাপ্তাহিক “বহমান বাংলা”র প্রতিষ্ঠা”সহ আলোকিত সমাজ ও মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজসেবামুলক স্বেচ্ছাসেবামূলক মানবিক ও কল্যাণকর অনেক কাজে নিয়োজিত ছিলেন।

মৃতুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৪ মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার সন্তানের মধ্য তারই উত্তরসূরীগুনে গুণান্বিত ধারাবাহিক নানা সেবামূলক কাজে নিয়োজিত আছেন। সুযোগ্য উত্তরসূরী সন্তান হিসেবে রয়েছেন বহবান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর ও সম্পাদক মোঃ আতাউল হাকিম আরিফ। মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল।। রয়েছে তাঁর আরো গুণান্বিত উত্তরসূরী । সীতাকুণ্ডবাসী একজন শিক্ষাবিদ, আলোকিত ধ্যান জ্ঞান মনের অধিকারী গুণী, বিদগ্ধ, জ্ঞানসাধক ও সজ্জন মানুষকে হারালো।

মহান আল্লাহ (আপনার) বান্দার জানা অজানা সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। মহান আল্লাহ্ পাক উনাকে ক্ষমা করে,জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর