রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন; ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর

ঠাকুরগাঁও- ২ আসনে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়-জাতীয়পার্টি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে । ঠাকুরগাঁও -২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগম এর প্রচারণা দৃষ্টি কাড়ছে এলাকার সাধারণ মানুষের ।
ঠাকুরগাঁ -২ আসনে নির্বাচনী এলাকায় সাত জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী হওয়ায় ভোটারদের দৃষ্টি কারছেন । বিশেষ করে পুত্রবধূ ইতালিয়ান নাগরিক ফ্লাভিয়া সান্তরো । আধো আধো কন্ঠে বাংলা ভাষায় ভোটারদের কাছে ভোট চাচ্ছেন মায়ের জন্য নাঙ্গল মার্কায়।প্রচারণায় মাঠ চেষে বেড়াচ্ছেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি ও ব্যারিস্টার মেহবুবা অশি ।এলাকায় কর্মসংস্থান বিনির্মাণের জন্য ভোটারদের ভোট চাচ্ছেন ।
বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ৮ই ফেব্রুয়ারি লাহিড়ী হাট জনসভা কানায় কানায় পূর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন -আমি প্রায় ৩০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত । আমি পল্লীবন্ধুর আদর্শে আদর্শিত। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা করব । আপনারা সকলেই আমাকে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ হাসান বলেন -আমার মা যদি নির্বাচিত হতে পারে তাহলে এই এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠিত করবেন । আমার মাকে ভোট দিবেন এবং দোয়া করবেন । আমার মা অনেক ভালো মনের মানুষ তিনি নির্বাচিত হলেন এলাকার উন্নয়ন করবেন এটা আমরা বিশ্বাস করি ।

বিশেষ আলোচনায় ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি বলেন -আমরা দেশের বাইরে থাকি । অনেক সময় মাকে বলি যে তুমি আমাদের কাছে চলে এসো । মা তখন বলেন -আমি যাব না । এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই । এই এলাকার মানুষকে ছেড়ে আমি বিদেশে ভালো থাকতে পারি না।
প্রার্থী ছোটকন্যা ব্যারিস্টার মেহবুবা অশি বলেন -আমার মা দীর্ঘদিন মানুষের সেবায় কাজ করেছেন । শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিলিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । স্মৃতিচারণ করে বলেন -নানু যখন চেয়ারম্যান দাঁড়াতেন আমার মা তখন সক্রিয়ভাবে নানুর সাথে নির্বাচন করতেন । তিনি মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করেন। তাই এই এলাকার প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে যুক্ত থাকতে চান । আপনারা আমার মাকে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
আরো বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, হরিপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ হাসান আলী মাস্টার, সহ-সভাপতি খুরশিদ আলম সরকার সহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর