সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম
/ ৫
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আব্দুল জব্বার (সুজন)এর সঞ্চালনায়, পরিচালক দিপু কুমার মোদক এর সহযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ছমির মল্লিক।সাধারণ সম্পাদক,জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,ঝিনাইগাতী, শেরপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম। অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ, ঝিনাইগাতী, শেরপুর।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল হামিদ আকন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান সহকারী অধ্যাপক ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ,আলীম আল রেজা নিক্সন, আয়নাল হক,ওসমান গনী,কামরুল হাসান জীবন,ওমর শরীফ, এবিএম তামজিদ সহ ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, বরং একজন মানুষের চরিত্র গঠন ও কর্মক্ষমতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আবেগঘন বক্তব্যে বক্তারা আরও বলেন, “আজকের এই বিদায়ের মুহূর্ত যেন একসাথে আনন্দ আর বেদনার। দীর্ঘদিনের পরিচিত এই প্রাঙ্গণ, প্রিয় শিক্ষক ও বন্ধুদের ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়াতে যাচ্ছে তোমরা।
এই বিদায় কোনো শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু। জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম আর মানবিকতা ধরে রাখলে তোমরাই একদিন সমাজের আলোকবর্তিকা হবে।”
তারা আরও বলেন,“শিক্ষার্থীদের প্রতিটি অর্জন আমাদের গর্ব, তাদের প্রতিটি সফলতা আমাদের অনুপ্রেরণা। তোমাদের হাসি, তোমাদের স্মৃতি এই প্রতিষ্ঠানের প্রতিটি কোণে চিরকাল বেঁচে থাকবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, মনে রেখো—এই প্রতিষ্ঠান, এই শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছে।”
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানিয়ে বক্তারা বলেন, তাদের সফলতাই হবে প্রতিষ্ঠান ও সমাজের সবচেয়ে বড় অর্জন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা কোচিং এর নাম নিয়ে অনেক প্রশংসা করেছেন মান ভালো, এবং আরও বলেন এভাবে আগাতে হবে ইনশাআল্লাহ।