সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন। বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের কৃতি প্রাক্তন ছাত্র প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার ‘রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ’-এর অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নবনিযুক্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির এডহক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল হক প্রধান এবং সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত সদস্য মোঃ আতিয়ার রহমান ও মোঃ সহিদুল আলম লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদ। কারমাইকেল কলেজের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে তাঁর এই নতুন পথচলা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।
​সংক্ষিপ্ত এ সৌজন্য সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অফুরন্ত দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন। নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ও সমিতির এই আন্তরিকতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর