রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি খলিল শাহ পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা-য় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আফ্রিকা প্রবাসী জনাব নাছির উদ্দীন সাহেব। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সফল হতে হলে পরিশ্রম, সততা ও নৈতিকতার বিকল্প নেই। তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে—এই প্রত্যাশা রাখি।”

বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত, শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাব নাছির উদ্দীন সাহেব শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান দেখে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর