শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁয় জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ভাংচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ ফাঁকা গুলিবর্ষণ ॥ টিয়ারসেল নিক্ষেপ ॥ আহত ২০ বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় ও ইফতার মাহফিল। বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদ্রাসার দারুণ সাফল্য। রাজশাহীর বাঘায় আবর্জনার স্তুপ, কুদাল হাতে যুবনেতা সুমন।  শেরপুরে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল মাগুড়া বাসস্ট্যান্ডে বিশ্বস্ত দন্তসেবার ঠিকানা ‘মায়ের দোয়া ডেন্টাল কেয়ার-১’

বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় ও ইফতার মাহফিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সবুর স্টাফ রিপোর্টার।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়,মাসিক আইন-শৃঙ্খলা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সিনিয়র আইনজীবী আলহাজ্ব ইউসুফ আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম, সদস্য সচিব জিল্লুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.সৈয়দ আলম, যুগ্ন আহবায়ক যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড.আবেদুর রহমান,যুগ্ন আহবায়ক ড.টিএম মাহবুবর রহমান, যুগ্ন আহবায়ক ডা.তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,যুগ্ন আহবায়ক মামুন আকতার সবুর, সাবেক সহ-সভাপতি রাজিউর রহমান আসাদ,সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খাঁনসহ বিএনপি’র নেত্রীবর্গ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির সেবা ও সম্প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করেন। মাদক চোরাচালান, চুরি-ছিনতাই, রাহাজানির বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন সক্রিয় নজরদারি এবং জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, আমি হলফ করে বলছি,আমি নিজেও দুর্নীতি করব না এবং আমার শাসন আমলে কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ। এটি আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের আহ্বান।

পরে উপজেলা প্রসাশনের আয়োজনে ইফতার মহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর